1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওয়াপাড়া পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ১৪৪ধারা ভঙ্গ করে জমি দখল চেষ্টার অভিযোগ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নওয়াপাড়া পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ১৪৪ধারা ভঙ্গ করে জমি দখল চেষ্টার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৬১ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর হোসেন তানু ওরফে তানু মীরের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের আদেশ অমান্য করে জমির সীমানা ভেঙে ফেলারও অভিযোগ উঠেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এছাড়া ওই জমির মালিক সৈয়দ মাসুম বিল্লাহ ও মামলার স্বাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মর্মে রোববার (১৬ অক্টোবর) অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের রাজটেক্সটাইল মিল সংলগ্ন মহাকাল মৌজায় মীরবাড়ী ঘাট এলাকায়।

মামলার বাদি সৈয়দ মাসুম বিল্লাহ বলেন, ‘পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু ওরফে তানু মীর সম্পর্কে আমার চাচাতো ভাই হন। পৈত্রিকসূত্রে প্রাপ্ত অভয়নগরের মহাকাল মৌজায় জেএল-১৯, আরএস ৭৬৬ খতিয়ানে ২০৭৩ দাগে ২৬ শতক জমি রয়েছে। আমি স্বপরিবারের যশোর কোতয়ালী থানার চাঁচড়া বাজার এলাকায় বসবাস করার কারণে কাউন্সিলর তানু মীর আমার জমির ওপর মালবাহী ট্রাক লোড-আনলোডের কাজ শুরু করেন।

বিষযটি জানার পর আমি আমার জমিতে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলি এবং বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হলে গত ১২ অক্টোবর যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন। যার স্মারক নং-২০৪২।’ তিনি আরও বলেন, ‘১২ অক্টোবর আদালতের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে তার পরের দিন ১৩ অক্টোবর কাউন্সিলর তানু মীর ও তাঁর সহযোগীরা দেশিয় অস্ত্রসহকারে আমার জমিতে প্রবেশ করেন এবং বাঁশের বেড়া দেওয়া সীমানা ভেঙ্গে ফেলেন। এছাড়া গত ১৫ অক্টোবর ওই জমিতে আসলে আমাকেসহ স্বাক্ষীদের হত্যা করা হবে বলে তিনি হুমকিও দেন। এ ব্যাপারে ১৬ অক্টোবর রোববার আমি অভয়নগর থানায় কাউন্সিলর তানু মীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।’

এ ব্যাপারে পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু ওরফে তানু মীর সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে আমাকে নিয়ে সৈয়দ মাসুম বিল্লাহসহ অন্যান্য আত্মীয়-স্বজনরা ষড়যন্ত্র শুরু করেছে। আদালতের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ বা অন্যের জমি দখলের কোন প্রশ্নই ওঠে না।’

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, ‘বিজ্ঞ আদালত কর্তৃক ১৪৪ ধারা জারির নির্দেশনা হাতে পেয়েছি। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মর্মে তানভীর হোসেন তানু ওরফে তানু মীরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar