1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২২ অক্টোবর নড়াইলের চিত্রা নদীতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা  বাইচ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

২২ অক্টোবর নড়াইলের চিত্রা নদীতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা  বাইচ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩৯৪ জন খবরটি পড়েছেন

প্রতি বছরের মতো এবারও আগামী ২২ অক্টোবর নড়াইলের চিত্রা নদীতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা  বাইচ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নড়াইলের কৃতী সন্তান কালজয়ী চিত্রকর এস এম সুলতানের জন্ম জয়ন্তীর আয়োজনকে উৎসবমুখর করে তুলতে বরাবরের মতো নড়াইলের জেলা প্রশাসন ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশন এ নৌকাবাইচের আয়োজন করছে। নড়াইলবাসীর প্রাণের এ আয়োজনকে ঘিরে এলাকায় চলছে সাজ সাজ রব।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে আসন্ন নৌকাবাইচ আয়োজনের সার্বিক বিষয়ে অবহিত করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন।
এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানসহ আয়োজক কমিটির সদস্যরা জানান, এস এম সুলতান নৌকাবাইচের এবারের এ আয়োজন কিংবদন্তী শিল্পী সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উদযাপনের অংশ। চিত্রা নদীর সাবেক ফেরিঘাট থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পাল্লার এ বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে টালাই ও কালাই এই দুই ধরনের মোট ১২টি বাইচের নৌকার অংশ নেয়ার কথা রয়েছে। নারী মাঝি মাল্লার নৌকা চালনায় প্রমিলা বাইচেরও আয়োজন থাকছে। এতে এ পর্যন্ত অন্তত ৪টি নৌকা নাম লিখিয়েছে।

তারা জানান, নদীর প্রসস্থতা বিবেচনায় দৃষ্টিনন্দন বাইচ উপহার দিতে প্রতি পর্বে সর্বোচ্চ ৫টি করে নৌকা প্রতিযোগিতায় নামবে। এদের মধ্যে বিজয়ীরা চূড়ান্ত পর্বে প্রতিযোগিতায় অবতীর্ণ হবে। নৌকা বাইচের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এ দিনের উৎসব মুখর পরিবেশ নিশ্চিতসহ বাইচকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, আয়োজন কমিটির কর্মকর্তা মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ। সূত্র-সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar