দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে (২২ অক্টোবর) এসআই(নিঃ) হাফিজুর রহমান সংঙ্গীয় ফোর্সসহ দেবহাটার পারুলিয়া এলাকা থেকে -দক্ষিন পারুলিয়া গ্ৰামের মৃত কওছার আলী, ছেলে আরিফ হোসেন ওরফে বাবু(৩৯)কে ২০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু হয়।
আটক্কৃত আসামীকে (২৩ অক্টোবর)রোববার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।