1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিন ভাইয়ের পিটুনীতে গুরুতর জখম বোন - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

তিন ভাইয়ের পিটুনীতে গুরুতর জখম বোন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৪৮ জন খবরটি পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি। জমিজমা সংক্রান্তের বিরোধের জের ধরে তিন ভাই মিলে আপন ছোট বোন সালমা আক্তার (৪০)কে পিটিয়ে গুরুতর জখম করে বাগানে ফেলে রাখার অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির একটি দল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরে তার আত্মীয় স্বজনরা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গত ২২ অক্টোবর রাত সাতটার দিকে বাগেরহাটের শরণখোলায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত শাহজাহান মৌলভীর কন্যা সালমা আক্তারের স্বামী পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিনণপালা সিদ্দিকিয়া নেছারিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আব্দুল হালিম জানান, ২০১৬ সালে তার শশুর মারা যাবার আগে সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সন্তানদেও মাঝে ভাগ বাটোয়ারা করে দেন। শনিবার সন্ধ্যার আগে স্ত্রী সালমা আক্তার তার প্রাপ্ত জমির মধ্য থেকে সুপারী পাড়তে গেলে তার ভাই আব্দুল মালেক মুন্সী, আলী আহম্মেদ মুন্সী ও আব্দুল লতিফ মুন্সী মিলে তারা সালমা কে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এতে তিনি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে তারা বাঁধা দেয়।

পরে তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করেন।

এ ব্যাপারে সালমার বড়ভাই আলী আহমেদ মুন্সী ও ছোট ভাই আ. মালেক মুন্সী বলেন, বোনের সাথে হাতা হাতির ঘটনার সময় তিনি পড়ে গিয়ে আহত হন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সৌরভ জানান, আহতের চোখের নিচে সহ শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুব্রত কুমার সরকার জানান, আহত সালমার স্বামীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar