1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় নিখোঁজের দুই দিন পরে নারীর লাশ উদ্ধার - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মোংলায় নিখোঁজের দুই দিন পরে নারীর লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২০৭ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলায় নিখোঁজের দুই দিন পর ফাতেমা বেগম (৪০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে, গত মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় চাঁদপাই ইউনিয়নের পাকখালি গ্রামের খালের খেয়া পার হতে গিয়ে পানিতে পড়ে যান তিনি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার মোংলার নদী পারাপার ঘাট সংলগ্ন নদীতে থাকা ড্রেজার থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

ফাতেমা বেগম মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের পাকখালি গ্রামের ইদ্রিস মল্লিক এর স্ত্রী।

চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম বলেন, মোংলার মামার ঘাট সংলগ্ন নদীতে থাকা ড্রেজারের একজন কর্মকর্তা আমাকে বলে তাদের ড্রেজারের পাঙ্খায় একটি নিখোজ ফাতেমার লাশ পাওয়া গেছে। আমি স্থানিয় ইউপি সদস্য মোঃ হারুন মল্লিক কে ঘটনাস্থলে পাঠিয়েছি।

চাঁদপাই ইউপি ৩নং ওয়ার্ড সদস্য মোঃ হারুন মল্লিক বলেন, আমি সন্ধ্যা সাড়ে ৭টায় খবর পাই নিখোঁজ ফাতেমার লাশ ড্রেজারে বাধানো অবস্থায় পাওয়া গেছে। তাৎক্ষণিক আমি ছুটে আসি। দীর্ঘ ৪৮ ঘন্টা পর নিখোঁজ ফাতেমার লাশটি আমরা পাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar