1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অভয়নগরে বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৮৮ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে রাশিদা খাতুন নামে এক অসহায় নারীর বসতঘর ভাঙচুর ও বাঁশের বেড়া দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। শনিবার ভোর রাতে উপজেলা শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ ব্যাপারে ভুক্তভোগী রাশিদা খাতুন রোববার রাতে অভয়নয়গর থানায় ছয়জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, শংকরপাশা গ্রামের শফিকুল মুন্সীর ছেলে জিলানী মুন্সী, একই গ্রামের আলমগীর মুন্সীর তিন ছেলে রায়হান মুন্সী, আল আমিন ও শাকিল মুন্সী এবং মৃত ছত্তার মুন্সীর দুই ছেলে মোস্তাক মুন্সী ও আলমগীর মুন্সী।

অভিযোগকারী রাশিদা খাতুন বলেন, ‘অভয়নগর উপজেলার শংকরপাশা মৌজায় এসএ খতিয়ানে ৭৯০, আরএস- ২০১, সাবেক দাগ- ১৭৬৩, বর্তমান আরএর ৩৫৬৯ দাগে ৯৫ শতক জমির মধ্যে ২৩.৭৫ শতক জমি ক্রয়সূত্রে আমার স্বামী মৃত আব্দুল খায়ের মুন্সীর নামে রয়েছে। উল্লেখিত ছয় জন ওই জমি দখলের চেষ্টা করলে ২০১৮ সালে বিজ্ঞ আদালতে আমি ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারায় মামলা করি। যার মামলা নং- ৯০/১৮। এরপর থেকে তারা বিভিন্ন অপকৌশল অবলম্বন করে আমার ওই জমি দখলের চেষ্টা করে আসছে। চলতি বছরের গত ২৯ অক্টোবর শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে উল্লেখিত ব্যক্তিরা দেশীয় অস্ত্র সহকারে আমার দখলে থাকা জমিতে প্রবেশ করে এবং একটি কাঁচাপাকা বসতঘর ও রান্নাঘর ভাঙচুর করেন। যার ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ ৫০ হাজার টাকা। ভাঙচুর ও দখলের সময় আমি বাড়িতে ছিলাম না’।

তিনি আরও বলেন, ‘ভাঙচুর চলাকালে আমার মেয়ে রাজিয়া সুলতানা বাধা দিলে তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়। পরবর্তীতে তারা জোরপূর্বক ওই জমিতে বাঁশের বেড়া দিয়ে চলে যায়। বর্তমানে তাদের ভয়ে আমি আমার পরিবার নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছি। ঘটনার পরদিন রবিবার রাতে হামলা, ভাঙচুর ও দখলকারী ছয় জনের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছি।’

অভিযুক্ত জিলানী মুন্সী তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রাশিদা খাতুন সম্পর্কে আমার চাচি হন। ওই জমি আমাদের বংশীয় জমি। স্থানীয় আমিনের মাধ্যমে জমির ফয়সালা হওয়ার পর বাঁশের বেড়া দিয়েছি।’

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar