দেবহাটা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল)এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে এসআই(নিঃ)হাফিজুর রহমান,এসআই(নিঃ) শেখ মোঃ গোলাম আজম ও এএসআই(নিঃ) মোঃ শামীম হোসেন সংগীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে পারুলিয়া বাজার এলাকা থেকে ফেনসিডিল সহ ১ জন এবং বহেরা এলাকা থেকে ১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।
আক্কৃতরা হচ্ছেন-সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিন পারুলিয়ার মৃত নুর মোহাম্মাদ মোল্যার ছেলে রুবেল মোল্যা(৩০) ও বহেরা এলাকার আলিপুর (তালবাড়িয়া)’র মৃত মোবারক সরদার ছেলে জহিরুল সরদার(৩০) দেবহাটা, জেলা -মৃত মোবারক সরদারের ছেলে জহিরুল সরদার(৩০) কে গ্রেফতার করেন ।
এসময় তাদের কাছ থেকে (১৫+১২) =২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের নামে দু’টি মাদক মামলা দায়ের করে আজ মঙ্গলবার ( ১ নভেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।