বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা প্রজ্ঞাপনে সই করেন।
এর আগে গত ২৯ আগস্ট পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি করা হয় এবং ৩ আগস্ট পুলিশের ৪০ জন কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।