1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভৈরব নদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ভৈরব নদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৫১৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ভৈরব নদে ১১তম এ নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়।

মহামারি প্রাণঘাতী করোনার কষ্টকে ভুলে গিয়ে নৌকা বাইচ দেখতে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ভৈরব নদের দু’কূলে লাখো মানুষের সমাগম ঘটে। নৌকা বাইচ চলাকালে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের নজরদারি ছিল চোখে পড়ার মতো। নদের দু’তীর ঘেষে ছোট ছোট নৌকায় জারি-সারি গানের আসর জমে। তারা নেচে-গেয়ে জারিসারি গান গেয়ে দর্শকদের মুগ্ধ করে তোলে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট আটটি বাইচের নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গার “সোনার বাংলা” প্রথম স্থান অধিকার করে। খুলনা জেলার তেরখাদার “ভাই ভাই জলপরী” দ্বিতীয় স্থান ও টঙ্গীপাড়ার “জয় মা দূর্গা” বাইচের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে ফেরিঘাট চত্বরে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, যশোর-৫ আসনের এমপি শেখ আফিল উদ্দিন ও যশোরের ডিসি মো. তমিজুল ইসলাম খান।

ভৈরব নদে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি ) খোন্দকার কামরুজ্জামান, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল মওলা, থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য আবদুর রউফ মোল্যা, আবদুল জব্বার মোল্যা, মঈনুর জহুর মুকুল প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar