1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে প্রতারণা কুড়িগ্রামে খেলনা পিস্তলসহ নারী আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে প্রতারণা কুড়িগ্রামে খেলনা পিস্তলসহ নারী আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২২২ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় মুল্যবান সীমানা ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে চট্টগ্রামের এক যুবকের সঙ্গে প্রতারণার অভিযোগে বেলি বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।

ওই নারী কচাকাটার সতিপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী। রোববার (২৭ নভেম্বর) সকালে ওই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) রাতে সতিপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রতারণার শিকার আলী আশরাফ চট্টগ্রাম জেলার মিরশরাই থানার নন্দীগ্রাম এলাকার আবুল খায়েরের ছেলে।

মামলার ও এজাহার সুত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সতিপুর এলাকার আপেল নামের এক ব্যক্তি চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরীর সুবাদে ওই এলাকার আলী আশরাফের সঙ্গে পরিচয় হয়। পরে বাড়িতে এসে আপেল তার মুঠোফোনে আলী আশরাফকে জানায় তার মামির কাছে ম্যাগনেট সীমানা পিলার রয়েছে। যার মুল্য অনেক টাকা বলে লোভ দেখিয়ে তাকে কুড়িগ্রাম ডেকে নিয়ে আসে। কালো টেপ দিয়ে মোড়ানো ভুয়া সিমেন্টের সীমানা পিলার দেখায় এবং টাকা দাবি করেন আপেল ও আপেলের পাতানো মামি বেলি বেগমসহ আরও ৩-৪ জন। টাকা দিতে না পারায় আলী আশরাফকে হত্যা করবেন বলে ভয় দেখান তারা। পরে এক পর্যায়ে ওই নারী ও তার সঙ্গিরা আলী আশরাফকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেন।

ভুক্তভোগী আলী আশরাফ জীবন বাঁচার তাগিদে ঘরের দরজা ভেঙে দৌড়ে গিয়ে বাড়ির পাশে ধান খেতে লুকিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে আটক করলে বিস্তারিত জানায় আলী আশরাফ। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী আলী আশরাফ বলেন, ম্যাগনেট সীমানা পিলারের লোভ দেখিয়ে গতকাল শনিবার আমাকে ডেকে আনেন আপেল ও তার মামি। শনিবার রাতে আমাকে একটি বাড়িতে নিয়ে ভুয়া সীমানা পিলার দেখায় এবং টাকা দাবি করেন তারা। আমি টাকা দিতে না পারায় আমাকে নির্যাতন শুরু করে এবং হত্যার হুমকি দেয়। কোন রকমে পালিয়ে জীবন বঁাচিয়েছি। পরে থানায় এসে তাদের নামে মামলা করেছি।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলী আশরাফ নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। প্রতারণায় ব্যবহৃত সিমেন্টের তৈরি ভুয়া সীমানা পিলার, খেলনা পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়েছে। প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে বাকিদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar