নিজস্ব প্রতিনিধি। দেবহাটা থানা পুলিশের পৃথক-পৃথক অভিযানে একাধিক মামলার আসামী সন্ত্রাসী ও ভূমি দস্যু মোঃ রবিউল গাজী এবং সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন আসামী সহ ২ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ তুহিনুজ্জামান, এসআই(নিঃ) হাফিজুর রহমান, এসআই(নিঃ) মোঃ শরিফুল ইসলাম,এসআই (নিঃ) শেখ মোঃ গোলাম আজম সংঙ্গীয় ফোর্সসহ শনিবার (২৬ নভেম্বর) তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা রয়েছে। মামলা নং-২(১০)২২, ৫(১১)২২, ৬(১১)২২, ৮(১১)২২।
আতককৃতরা হলেন-সাতক্ষীরার কালিগঞ্জথানার ইন্দ্রনগর গ্ৰামের -মোঃ শাহজাহান আলীর ছেলে রবিউল গাজী (৪২) এবং উত্তর পারুলিয়া, মৃত জোহর আলী গাজীর ছেলে আজগার আলী গাজী।
আসামীদ্বয়কে ২৭নভেম্বর রোববার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।