1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী বছর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে-প্রতিমন্ত্রী নসরুল হামিদ - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

আগামী বছর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে-প্রতিমন্ত্রী নসরুল হামিদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৭৯ জন খবরটি পড়েছেন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী বছর থেকে বিদ্যুতের সংকট আর থাকবে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড আয়োজিত ‘নেসকো টুয়ার্ডস ২০৪১: চ্যালেঞ্জ অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নসরুল হামিদ বলেন, দেশের প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। বিদ্যুতের চাহিদা আরও বাড়ছে। সেই চাহিদার যোগানে সামনের দিনে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সেই বিষয়ে নেসকো যে পরিকল্পনা করছে, তা নিয়ে আলোচনা করতেই এ আয়োজন। নেসকো ইতোমধ্যে উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণে সুনাম অর্জন করেছে। এ কারণে তারা স্বাধীনতা পুরস্কার অর্জন করেছে। আমি বলব, গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহারে উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার যেন নিশ্চিত করা হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন প্ল্যানিং অ্যান্ড পাওয়ার ডিভিশনের অতিরিক্ত সচিব মো. নুরুল আলম, এনডিসি চেয়ারম্যান মুনিরা সুলতানা, মোহাম্মদ আলাউদ্দিন, নেসকোর সাবেক চেয়ারম্যান রহমত উল্লাহ, ডিপিডিসির পরিচালক বিকাশ দেওয়ান প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar