1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিএনপির পাঁচ আসন শুন্য - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বিএনপির পাঁচ আসন শুন্য

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৮৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপির পাঁচ সংসদ সদস্য সশরীরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাঁচ জনেরই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এতে পাঁচ আসন এখন শূন্য হয়েছে বলে জানিয়েছেন স্পিকার।

রোববার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান বিএনপির সংসদ সদস্যরা। পদত্যাগপত্র জমা দিয়ে তারা বেরিয়ে গেলে সাংবাদিকদের এই তথ্য জানান স্পিকার।

শিরীন শারমিন চৌধুরী বলেন, আমার কাছে বিএনপির এমপি তাদের নিজ নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগের আবেদনপত্র জমা দিয়েছেন। পাঁচ জন সশরীরে ছিলেন। তাদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। আর বাকি দুজনের আবেদনপত্র যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত নেয়া হবে। আর পাঁচজনের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭(২) ধারা অনুযায়ী, ওই আসনগুলো এখন শূন্য হয়ে গেছে।

বাকি দুই বিএনপির সংসদ সদস্যের মধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় অনুপস্থিত রয়েছেন। তাদের পদত্যাগের আবেদনপত্রের ব্যাপারে স্পিকার জানান, আব্দুস সাত্তার অসুস্থ থাকার কারণে সংসদ সচিবালয় তার স্বাক্ষর মিলিয়ে দেখবে এবং এই বিষয়ে কথা বলবে। যদি সব ঠিক থাকে তাহলে তার আবেদনপত্রও গৃহীত হবে।

এছাড়া হারুনুর রশীদ দেশের বাইরে রয়েছেন। ই-মেইলের মাধ্যমে বিএনপির এই সংসদ সদস্যের পদত্যাগ আবেদনপত্র জমা দেয়া প্রসঙ্গে স্পিকার বলেন, হারুনুর রশিদের আবেদনপত্র গ্রহণ করা হবে না। তাকে পরে এসে আবেদনপত্র জমা দিতে হবে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, আসন শূন্য হওয়ার গেজেট প্রকাশ হলে তাদের কাছে পাঠানো হবে। একই সঙ্গে তা নির্বাচন কমিশনেও পাঠানো হবে। এছাড়া আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে।

তিনি বলেন, এখন আসন শূন্যের গেজেট হবে। যখন অধিবেশন বসবে সেখানেও তা জানানো হবে।

প্রসঙ্গত, ৩৫০ আসনের সংসদে বিএনপি থেকে নির্বাচিত সাত সংসদ সদস্য হলেন উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জি এম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar