1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশের মানুষের মাথা নিচু হওয়ার মতো কোনো কাজ কখনো করিনি - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাংলাদেশের মানুষের মাথা নিচু হওয়ার মতো কোনো কাজ কখনো করিনি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৫৬ জন খবরটি পড়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করে টাকা বানানো কিংবা বাংলাদেশের মানুষের মাথা নিচু হওয়ার মতো কোনো কাজ কখনো তিনি ও তার পরিবার করেননি। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় চেয়েছিলেন ন্যায়বিচার নিশ্চিতের। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, তার হত্যার বিচারই বন্ধ করে দেয়া হয়েছিল ইমডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে।’

তিনি বলেন, ‘জাতির পিতার হত্যার বিচার চেয়েছিলাম, কিন্তু বিচার পাইনি ইমডেমনিটির কারণে। এই অর্ডিনেন্স যাতে বাতিল না হয়, বিরোধীরা সর্বাত্মক চেষ্টা করেছিল। কিন্তু এটা বাতিল সম্ভব হয় আদালত ইনডেমনিটি অর্ডিনেন্স বাতিলের নির্দেশ দেয়ায়। সে কারণে কৃতজ্ঞতা জানাই বিচারপতিদের।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল শুরু হয়েছিল। সংবিধান লঙ্ঘন করে আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করে একই পথে ক্ষমতায় আসে জিয়া, একই পথ অনুসরণ করে এরশাদ। সে ক্ষমতা দখলের পালা আজ বন্ধ হয়েছে। পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করে সে প্রক্রিয়া বন্ধ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।’

‘আমাদের মতো কেউ যেন বিচারহীনতার শিকার না হয়। যাদের কারণে বিচারহীনতার শিকার হতে হয়, আবার তাদেরই গণতন্ত্রের ধারকবাহক বলা জাতির জন্য লজ্জার,’ বলেন প্রধানমন্ত্রী। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar