1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এবার শাহরুখকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দিলেন পরমহংস আচার্য - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

এবার শাহরুখকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দিলেন পরমহংস আচার্য

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৪ জন খবরটি পড়েছেন

কিছুদিন আগে মুক্তি পেয়েছে শাহরুখ খানের আসন্ন ‘পাঠান’ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’। এই গানে গেরুয়া রঙের বিকিনিতে নেচেছেন দীপিকা পাড়ুকন। এ কারণেই ভারতীয় হিন্দুরা ‘পাঠান’ সিনেমাকে অশ্লীল হিসেবে অভিহিত করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এমনকি এই সিনেমা বয়কটের দাবি জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। মধ্যপ্রদেশের পর ‘পাঠান’ সিনেমা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে অযোধ্যা শহরে। শাহরুখ-দীপিকা পোস্টার পোড়ানো হয় সে শহরে। এবার শাহরুখকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দিলেন হিন্দু সাধু পরমহংস আচার্য।

অযোধ্যার সাধু পরমহংস আচার্য বলেন, ছবিতে গেরুয়া রঙের অপমান করা হয়েছে। ক্রমাগত সনাতন ধর্মের অপমান করা হচ্ছে। শুধু তাই নয়, হিন্দুদের ভাবাবেগে আঘাত করা যেন একটা ধারাতে রূপান্তরিত হয়েছে। তিনি শাহরুখ খানের উদ্দেশ্যে আরও বলেন, ‘আজকে শুধু ওর পোস্টার পুড়িয়েছি। আমি খুঁজছি ওকে, যেদিন সামনাসামনি দেখা পাবো, পুড়িয়ে দেব জিহাদি খানকে।

এখানেই থেমে থাকেননি এই সাধু। তিনি বলেন, এই ছবি মুক্তি পেলে সিনেমাহল পর্যন্ত জ্বালিয়ে দেব। সনাতন ধর্ম নিয়ে ঠাট্টা, রসিকতা করলে প্রতিশোধ নেওয়া হবে। শুধু গেরুয়া শিবির নয়, বেশ কয়েকটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল, এমনকি, কংগ্রেসেরও একাংশ ‘পাঠান’ নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার। বেশ কিছু মুসলিম সংগঠনও একই সুরে গলা মিলিয়েছে।আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar