1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় কৃষি ঋণ আদায় ও বিতরণ মেলা অনুষ্ঠিত - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরের ৬ নারী স্বর্ণের চেইন চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তদন্ত চাইলেন এমপি মাসুদ সাঈদী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু: দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা

বাঘারপাড়ায় কৃষি ঋণ আদায় ও বিতরণ মেলা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২১০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় প্রকাশ্যে দিনব্যাপী কৃষি ঋণ আদায় ও বিতরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। বক্তব্য রাখেন কৃষি ব্যাংক যশোর শাখার উপমহাব্যবস্থাপক এনায়েত করিম, অগ্রণী ব্যাংক যশোর শাখার উপমহাব্যবস্থাপক শেখ দীন মহম্মদ , রূপালী ব্যাংক যশোর শাখার জোনাল ম্যানেজার রোকনুজ্জামান , সোনালী ব্যাংক যশোর শাখার সহকারি মহাব্যবস্থাপক সালাউদ্দিন ও আজিজুল ইসলাম, বাঘারপাড়া সোনালী ব্যাংক শাখার ম্যানেজার তৌহিদুর রহমান , অগ্রনী ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামান, কৃষি ব্যাংক ম্যানেজার সিরাজুল ইসলাম , রুপালী ব্যাংক খাজুরা বাজার শাখার ম্যানেজার সেলিম রেজা।

মেলায় কৃষি , সোনালী , অগ্রণী , জনতা , রূপালী, কর্মসংস্থান, আনসার ও ভিডিপি উন্নয়ন, পল্লী সঞ্চয়, বিআরডিবি ও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ব্যাংকগুলোর স্থানীয় শাখা অংশ নেন। অনুষ্ঠানে ৬০ জন কৃষকের মধ্যে ঋণের মঞ্জুরীপত্র হস্তান্তর করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং করোনা পরবর্তী জীবনমান উন্নয়নে উপজেলা ঋণ কমিটির আয়োজনে কৃষি ঋণ মেলা আয়োজন করা হয়েছে। কৃষকরা যাতে সহজে ও কম সুদে ঋণ নিয়ে ফসল ফলাতে পারেন সেজন্য ব্যাংকগুলোর প্রকাশ্য এই ঋণ বিতরণ মেলা প্রভাব ফেলবে। প্রধান অতিথি আরো বলেন, সরকার যে প্রনোদনা প্রদান করে তার যথোপযুক্ত ব্যবহার, বৈশ্বিক মন্দা মোকাবেলায় কৃষিকাজ জোরদার করতে হবে।

প্রসঙ্গত শতকরা চার টাকা হারে এই ঋণের টাকা পরিশোধ করতে হবে। ৪০ হাজার টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারবেন একজন কৃষক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar