1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাঘারপাড়ায় যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৫২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ায় দ্রুতগতির বাস উল্টে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘারপাড়া-চাড়াভিটা সড়কের বোলদেঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অধিকাংশ যাত্রীর হাত-পা, মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারিকেলবাড়িয়া থেকে ছেড়ে আসা যশোর জ-১১-০০৮০ নম্বরের দ্রুতগতির যাত্রীবাহী বাসটি বোলদেঘাটা মোড় পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে  একটি ডোবায় ছিটকে পড়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসে বেশিরভাগ যাত্রী ছিল শিক্ষার্থী।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার ক্ষেত্রপালা গ্রামের লিয়াকত আলীর স্ত্রী মোসাম্মদ রহিমা খাতুন (৫৫), শেখেরবাতান গ্রামের সাগর হোসেনের স্ত্রী রূপালী খাতুন, নারিকেলবাড়িয়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী রোজিনা খাতুন (৩৫), ইন্দ্রা গ্রামের গোলাম মোহাম্মদ বিশ্বাসের জিয়াউর রহমান ((৪৫), জয়পুরহাট গ্রামের মৃত মহাজন মোল্যার ছেলে আশরাফ আলী (৫০), বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনাথ গ্রামের আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) এবং একই জেলার রায়গঞ্জ উপজেলার চরপরমগাছা গ্রামের মৃত গোলবার শেখের ছেলে শাহ আলম (৫৫)।

আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে কয়েকজনকে পরিবারের লোকজন নিজ উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য যশোরে নিয়ে গেছেন।
আহত রাজমিস্ত্রী জাহাঙ্গীর হোসেন বলেন, বাসটি দ্রুতগতিতে চালানো হচ্ছিল। যে কারণে ফাঁকা রাস্তায় মোড় ঘুরতে গিয়ে বাসটি উল্টে যায়। ঘটনার পর বাসের ড্রাইভার ও সুপারভাইজার সটকে পড়ে।

বাঘারপাড়া ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আইয়ুব হোসেন বলেন, ‘খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করি। কেউ নিহত হয়নি। তবে বাসটির যাত্রী সবাই কমবেশি আহত হয়েছে’।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুবির কুমার বিশ্বাস জানান, দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। এরমধ্যে একজনের হাত ভেঙে গেছে। অপরজন মেরুদন্ডে আঘাতপ্রাপ্ত। হাসপাতালে চারজন ভর্তি রয়েছে। এছাড়া ২৫ থেকে ২৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar