বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় তিন দিনব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।
এরপর উপজেলা পরিষদ চত্বরের অনূপ্রভা মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি যশোরের উপপরিচালক মঞ্জুরুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বীথিকা বিশ্বাস, মৎস্য কর্মকর্তা পলাশ বালা, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল। এর আগে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা রুহুল আমিন।
কৃষি অফিস জানায়, কৃষক ও কৃষিতথ্যের সমন্বয় ঘটাতে এ মেলার আয়োজন করা হয়। মেলায় কৃষক তাঁর ফসলের রোগ-বালাই, বালাইনাশক, কৃষিঋণ, বীজের মান, জমির প্রকৃতিভেদে ফসল, গবাদিপশুপালন ও মৎসচাষ সম্পর্কে তথ্য মিলছে।
মেলায় কৃষিপ্রযুক্তি, পশুখাদ্য, বীজ, মৎস্যখাদ্য, কীটনাশক, কৃষকের উৎপাদিত ফসল, ব্যংকসহ উপজেলার কৃষিসংশ্লিষ্ট অধিদপ্তর ও কোম্পানির অংশগ্রহণে ২০ টি স্টল কৃষক এবং শিক্ষার্থীদের দেখার জন্য উন্মুক্ত করা হয়েছে। তিনদিনব্যাপী এ মেলা চলবে আগামী বৃহষ্পতিবার পর্যন্ত।