বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র আহ্ববায়ক মাষ্টার হাফিজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার যোহরের নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এর আগে পশ্চিমা হাফেজিয়া মাদ্রাসা মাঠে মরহুম হাফিজুর রহমানের নামাজে জানাজা সম্পন্ন করা হয়। মরহুমের জানাজায় এলাকার শত শত শোকাতুর মানুষ অংশ নেন।
এছাড়া মরহুম হাফিজুর রহমানের জানাজায় স্থানীয় ও বাঘারপাড়া বিএনপির অসংখ্য নেতা-কর্মী অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন বাঘারপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুতাহের সিদ্দিকী, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা,উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারমযান শামছুর রহমান,আবু হুরায়রা আশা,যুব্দল নেতা আনিচুর রহমান,মোস্তফা শিকদার প্রমুখ।
উল্লেখ্য গতকাল রাতে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সদস্যরা প্রথমে তাকে শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা খারাপ দেখে চিকিৎসকরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন । রাত ১১ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম হাফিজুর রহমান উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের পশ্চিমা গ্রামের মৃত মেলায় বিশ্বাসের ৩য় ছেলে। তিনি পশ্চিমা দাখিল মাদ্রাসার শিক্ষক হিসেবে অবসর গ্রহন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১পুত্র,নাতিসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।