বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার যশোরের বাঘারপাড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মসূচি গ্রহন করা হয়।
এদিন বিকেলে জিসিটি কুঠিবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দোহাকুলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু মোতালেব তরফদার। অনুঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আবু বক্কার সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম,ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, দোহাকুলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাসান,আওয়ামীলীগ নেতা ইলিয়াস হোসেন,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল মোর্শেদ, সাধারণ সম্পাদক ইউপি সদস্য শের আলী, যুবলীগ নেতা রিয়াদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মন্ডলির সদস্য সুলতান আহম্মেদ ।