1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ভুট্টা চাষে  কৃষকদের আগ্রহ বাড়ছে - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

বাঘারপাড়ায় ভুট্টা চাষে  কৃষকদের আগ্রহ বাড়ছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯০ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অনুকূল অবহাওয়া, কম পরিশ্রমে বেশি ফসল, কম পুঁজি, ঝুঁকিহীন, সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায়  বাঘারপাড়ায় ভুট্টা চাষে  কৃষকদের আগ্রহ বাড়ছে।   

বাঘারপাড়া কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় ৩৮ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চলতি মৌসুমে ব্যাপক আকারে ভুট্টার চাষ করা হয়েছে। অল্প দিনে কম খরচে কৃষকরা লাভবান হওয়ায় ভুট্টা চাষের জনপ্রিয়তা বেড়েছে। কম পুঁজি, ঝুঁকিহীন, সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।   

সরেজমিনে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে দেখা যায়, কৃষকরা ভুট্টা ক্ষেতে সেচ দিচ্ছেন। আবার কেউ কেউ ভুট্টার ক্ষেত পরিচর্যা করছেন। এসব স্থানে সবাই কম বেশি আগাম জাতের ভুট্টা চাষ করেছেন।

ভুট্টা চাষীআব্দুল কুদ্দুস, কালাম শেখ, সন্যাসী মন্ডল  আমাদের নতুন সময় কে জানান, ভুট্টা চাষ চাষিদের মধ্যে আশার আলো জাগিয়েছে। তারা জানান, ভুট্টার জমিতে কখনও মাটি শুকাতে দেওয়া যাবে না। সার ও পানি ঠিক মতো দিতে পারলে আশানুরূপ ফলন পাওয়া যায়। ভুট্টা চাষে কোনো ক্ষতি নেই, পুরোটাই লাভ। তাছাড়া ভুট্টার পাতা গো-খাদ্যের সংকট দূর করে ডাটা জ্বালানি হিসেবে ব্যবহার হওয়ায় কৃষক ভুট্টা চাষে বেশি আগ্রহী হয়ে আবাদ করছেন।

সন্যাসী মন্ডল জানান, গত বছর প্রতি বিঘাতে তার ৭০-৮০মণ হারে ভুট্টা হয়। প্রতি বিঘাতে (৩৩ শতাংশ) জমিতে খরচ হয় সর্বোচ্চ ১০ হাজার টাকা । বাজারে ভুট্টা ১২শ টাকা মণ দরে বিক্রি  হয় । এবার ভুট্টার ফলন আরও বেশি হবে বলে আশা করছেন কৃষকরা।  

বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুহোল আমিন আমাদের নতুন সময় কে বলেন, গত বছর উপজেলায় আশানুরূপ ভুট্টার চাষ করা হয়েছিল। কম খরচে বেশি মুনাফা অর্জনের ফলে দিন দিন এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এ বছর  আবহাওয়া অনুকূলে থাকায় ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar