1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭

মির্জাগঞ্জে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২২৪ জন খবরটি পড়েছেন

ইলিয়াস হোসাইন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ কাটতে গিয়ে লাল মিয়া আকন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মার্চ) বিকাল পৌনে চারটার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়ন এর রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাল মিয়া ওই গ্রামের মৃত মকবুল আকনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর গ্রামের সুলতান মাঝির কয়েকটি গাছ কিনেন স্থানীয় ফারুক বেপারী। লাল মিয়া আকন শ্রমিক হিসেবে আরও তিন-চারজনের সাথে সেই গাছ কাটায় নিয়োজিত ছিলেন। ঘটনার সময় একটি রেইন্ট্রি গাছ কাটছিল তারা। তখন উপর থেকে একটি গাছের টুকরো রশিতে ঝুলিয়ে নিচে নামাচ্ছিল তারা। একপর্যায়ে হঠাৎ রশি ছিঁড়ে গিয়ে গাছের টুকরা নিচে পড়ে ছিটকে লাল মিয়ার গায়ের উপর গিয়ে পড়লে তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখমপ্রাপ্ত হয় এবং ঘটনা¯হলেই তার মৃত্যু হয়। তিনি গাছ কাটার কাজ করেই জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক শিকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কারো কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar