1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন রুহুল হক এমপি - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭

দেবহাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন রুহুল হক এমপি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২০৫ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

৬মার্চ সোমবার সকাল ১১টায় দেবহাটা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে দেবহাটা ডাকবাংলো চত্বরে এ মেলার উদ্ধোধন করা হয়।

মেলা উদ্বোধনের পূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক এমপির নেতৃত্বে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফিতা কেটে মেলা স্থলে এসে শেষ হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।

প্রধান অতিথি প্রান্তিক পর্যায়ে কৃষকদের প্রশিক্ষন দিয়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি সকল শিক্ষিত যুবসমাজকে কৃষি প্রযুক্তির মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের কল্যানে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর। প্রকল্প উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি অঞ্চলের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহমেদের সঞ্চালনায় মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসাইন মাসুম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক হোসেন রতন, দেবহাটা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দেবহাটা উপজেলা সভাপতি আর.কে বাপ্পা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মনিরুল ইসলাম ও আহম্মেদ সাইদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রান্তিক কৃষকবৃন্দ।

মেলায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলা প্রাঙ্গনে ১০টি স্থলে বিভিন্ন কৃষি পণ্য সামগ্রী ও প্রকল্প কার্য্যক্রম পরিদর্শন করেন। শেষে প্রধান অতিথি ৫জন কৃষকের মধ্যে কৃষি সামগ্রী বিতরন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar