রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণের ঘটনায় বাড়ছে লাশের সংখ্যা। এ দুঘর্টানায় এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিস্ফোরণের ঘটনায় আহত অর্ধশতাধিক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
হতাহতের বিষয়ে জানতে চাইলে ফায়ার ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, হতাহতের বিষয় এখনই বলা যাচ্ছে না। আমরা কাজ করছি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গুলিস্তানের বিস্ফোরণের ঘটনায় ১৬ জন মারা গেছেন। এছাড়া শতাধিকের বেশি আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে জরুরি প্রয়োজনে রক্ত দানের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। রক্তদানে আগ্রহীদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে যেতে অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন।