1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইংল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের সিরিজ জয় - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

ইংল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের সিরিজ জয়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩৪৫ জন খবরটি পড়েছেন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের বিধ্বস্ত করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ইতিহাস গড়লো বাংলাদেশ। ইংল্যান্ডের স্বল্প রানের পুঁজির বিরুদ্ধে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। টাইগারদের সামনে ১১৮ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সাকিববাহিনী। 

স্বল্প রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। লিটন দাস এবং রনি তালুকদার উভয়েই ৯ রান করে সাজঘরে ফেরেন। এরপর শান্ত-হৃদয় জুটি চাপ সামাল দেওয়ার চেষ্টা করে। হৃদয় ১৭ রান করে ক্যাচ আউট হলেও পিচের ওপর প্রান্তে থিতু হন নাজমুল হাসান শান্ত। মিরাজের ১৬ বলে ২৫ রানের মারকুটে ইনিংসে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগাররা।

এরপর মিরাজ-সাকিব-আফিফ দ্রুত আউট হলে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। শেষ ১২ বলে ১৩ রান দরকার ছিলো টাইগারদের। তবে আগের ম্যাচে জয়ের নায়ক শান্ত আবারো নিজে সামর্থ্যের প্রমাণ দেন। তার অপরাজিত ৪৬ রান ও তাসকিনের পরপর দুই চার মারের মধ্য দিয়ে বাংলাদেশ ৪ উইকেটের ঐতিহাসিক জয় পায়। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো টাইগাররা।

এর আগে, রোববার (১২ মার্চ) টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ রান করে তাসকিনের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন মালান। এরপর আগ্রাসী বোলিং ও ফিল্ডিংয়ে ইংলিশদের চাপে রাখে টাইগাররা। সাকিবের অসাধারণ ক্যাচে ২৫ রান করে মাঠ ছাড়ে ফিল সল্ট। মঈনকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন বাটলার।

তবে হাসান মাহমুদের অসাধারণ বোলিংয়ে ৪ রান করে বোল্ড হয়ে ফেরেন ইংলিশ অধিনায়ক। মঈন আলীকে ১৫ রানে ফেরান মিরাজ। ১৫তম ওভারে মিরাজের জোড়া উইকেটে শিকারে সাজঘরে ফেরেন স্যাম কারান ও ক্রিস ওকস। এতে দিশেহারা ইংল্যান্ড। জর্ডান (৩), রেহান আহমেদ (১১) ও বেন ডাকেটের (২৮) রানে আউটের মাধ্যমে শেষ ওভারে তিন উইকেট হারিয়ে ১১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। 

এদিন মিরপুরে বাংলাদেশের হয়ে সবোর্চ্চ ৪ উইকেট শিকার করেন মেহেদী মিরাজ। ফলে তিনিই হন ম্যাচসেরা। এ ছাড়া তাসকিন, সাকিব, হাসান মাহামুদ ও মুস্তাফিজ ১টি করে উইকেট শিকার করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar