বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ টি মসজিদ- মন্দির-গীর্জার উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । মঙ্গলবার ( ২১ মার্চ) দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এসব প্রতিষ্ঠানের সভাপতির কাছে সরকারি অনুদান প্রদান করেন বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।
এসময় উপস্থিত ছিলেন ৮ টি মসজিদ, ১ টি মন্দির ও ১ টি গীর্জার দায়িত্বশীলগন,উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান,সগির আহমেদ, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম,আসাদুজ্জামান চিশতী,ছাত্রলীগ নেতা সাগর হোসেন প্রমুখ।