1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুলনায় সাবেক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

খুলনায় সাবেক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২০২ জন খবরটি পড়েছেন

খুলনার শিরোমনি এলাকায় প্রকাশ্যে সাবেক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ মার্চ) দুপুরে জুমার  নামাজ শেষে বাড়ি ফেরার পথে নগরীর শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত শেখ আনসার আলী (৫৫) দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক। একই সঙ্গে তিনি দিঘলিয়া বারাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির গাজী হত্যা মামলার আসামি।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

তিনি জানান, দিঘলিয়া উপজেলায় বাড়ি হলেও খুলনা মহানগরীর শিরোমনি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন নিহত আনসার। মসজিদে জুমার নামাজ শেষে বাসার দিকে ফিরতেছিলেন আনসার। পথে লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর তিনটি গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত আনসার আলী কিছুদিন আগে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। সময় টিভি, রাইজিং বিডি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar