তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রমজান মাসে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিএনপি রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায়। অতীতে আমরা কখনোই পবিত্র রমজান মাসে আন্দোলনের ঘোষণা দেখিনি। কারণ সবাই রমজানের পবিত্রতা বজায় রেখে রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তিনি বলেন, রমজানে ইফতার পার্টি হয়, সেখানে কথাবার্তা হয় এবং অন্যান্য কর্মসূচি থাকে। বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে তারা রমজানের পবিত্রতাটুকুও নষ্ট করতে চায়।
শনিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি রমজানেও মানুষকে স্বস্তি দিতে চায় না। তারা রমজানেও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে, যা অনভিপ্রেত।