1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, উত্তোলন করেন না পতাকাও - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, উত্তোলন করেন না পতাকাও

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩৩৬ জন খবরটি পড়েছেন


মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অফিসে এগুলোর প্রয়োজন নেই বলে সরকারি নির্দেশনা অমান্য করে কার্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানাননি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম।

এছাড়াও জায়গা নেই তাই উত্তোলন করেন না পতাকাও। তবে এসব বিষয় তিনি সাংবাদিকদের কোনো উত্তর দিতে পারেননি।

নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের একাধিক কর্মচারীর জানান, নিজের স্বেচ্ছাচারিতার কারণেই তিনি কারো কথা শুনছেন না।
জানা যায়,তিনি এই বছরের ২৩ জানুয়ারি যোগদান করে স্থায়ী কার্যালয় থেকে আশ্রাফ প্যালেসের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অস্থায়ী কার্যালয়ে অফিসের কার্যক্রম চালাচ্ছেন।

অফিসের কর্মচারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো এবং পতাকা উত্তোলনের কথা একাধিকবার বললেও প্রয়োজন নেই বলে তিনি এগুলো কর্ণপাত করেননি।
বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সাংবাদিকরা আশ্রাফ প্যালেসের ওই কার্যালয় গেলে ঘটনার সত্যতা মেলে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে গিয়ে দেখা যায়, তিন কক্ষবিশিষ্ট কার্যালয়ের একটি কক্ষ কর্মকর্তা শাহিনুর বেগমের। সে নিজ কক্ষে বসে মোবাইলে কথা বলছিলেন। তার সামনের রুমেই বসেন অন্য কর্মচারীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি অফিস রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানোর নির্দেশনা থাকলেও তার অফিসের কোন কক্ষেই ছবি টানানো হয়নি। এবং অফিসের কোথাও দেখা মেলেনি জাতীয় পতাকার।

সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কেন ছবি এবং পতাকা টানানো হয়নি এমন প্রশ্নের জবাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম বলেন, আপনাদের কি কি জানার আছে আমাকে বলেন আমি নোট করি আগামীকাল আপনাদেরকে উত্তর দেওয়া হবে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা বলেন, কি কারণে তিনি এমনটা করেছেন তা তার কাছে অফিসিয়াল ভাবে জানতে চাওয়া হবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar