1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছেলের আত্মহত্যা সইতে না পেরে মায়ের আত্মহত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

ছেলের আত্মহত্যা সইতে না পেরে মায়ের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

মুজিব নগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ছেলের আত্মহত্যা সইতে না পেরে  আত্মহত্যা করেছেন মা বিউটি খাতুন বছিরন।  ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে।

মৃত  বছিরন ৩ সন্তানের জননী এবং ওই গ্রামের মাছ ব্যবসায়ী রমজান আলীর স্ত্রী।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য ইউনুস আলী বগার একটি আম গাছের ডাল থেকে বছিরনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বছিরনের ছোট ছেলে রাসেল (১৮) বাড়ির কাজ-কর্ম নিয়ে অভিমানে ১০ দিন আগে বিষপান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মেহেরপুর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় মেহেরপুর শহরে পৌঁছানোর পরই তার মৃত্যু হয়। এদিন রাত ১০টার দিকে ভবরপাড়া গ্রামে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে রাসেলের দাফন সম্পন্ন হয়।

এদিকে দাফনের পরই তার মা বছিরন বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন রাতে তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে আজ সকাল ৬টার দিকে বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য ইউনুস আলী বগার একটি আমগাছের ডাল থেকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় বছিরনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পথচারীরা।

এ সময় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বছিরন গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar