1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেহেরপুর সীমান্ত থেকে ৪০ হাজার মার্কিন ডলার জব্দ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

মেহেরপুর সীমান্ত থেকে ৪০ হাজার মার্কিন ডলার জব্দ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

মেহেরপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মেহেরপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৪০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানায় বিজিবি।

শুক্রবার (৩১ মার্চ) চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অন্তর্গত বুড়িপোতা সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল মেহেরপুর সদর থানাধীন বাড়িবাঁকা গ্রামে অভিযান চালায়। এ সময় অজ্ঞাত দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আরোহী একটি ব্যাগ নিয়ে মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চালকও মোটরসাইকেল নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। টহল দল ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধাওয়া করলে উক্ত ব্যক্তি প্লাস্টিকের ব্যাগটি ফেলে গ্রামের মধ্যে লুকিয়ে পড়ে। পরবর্তীতে ব্যাগের মধ্যে চারটি বান্ডেলে মোট ৪০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত মার্কিন ডলারগুলো বাংলাদেশি টাকায় প্রায় ৪৩ লাখ টাকা। ডলারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ৬ বিজিবির পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar