1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শামীমের 'গড়েছো প্রভু' ইসলামি গানটি মুক্তি পেয়েছে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শামীমের ‘গড়েছো প্রভু’ ইসলামি গানটি মুক্তি পেয়েছে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪৫৭ জন খবরটি পড়েছেন
Mahadi Hassan Ripon

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পাঁচটি ইসলামি গান উপহার দেবেন গীতিকার ও সুরকার ক্রীড়া সাংবাদিক শামীম হোসেন। যার প্রথম গানটি প্রকাশ পেল শুক্রবার। ‘গড়েছো প্রভু’ শিরোনামের গানটি মিলন খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। এরমধ্যদিয়ে প্রথমবারের মতো কণ্ঠশিল্পী হিসাবে আÍপ্রকাশ হলো শামীমের। এপি তুষারের কম্পোজিশন ও মিলন খানের নির্দেশনায় গানটির ভিডিওতে মডেলও হয়েছেন শিল্পী নিজেই। ভিডিও ধারণে ছিলেন রনি।

ইসলামি গান নিয়ে শামীম বলেন, আমার লেখা ও সুর করা গান দেশের গুণী শিল্পীরা গেয়েছে। এবার নিজের গানে কণ্ঠ দিলাম। নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি। অনেকেই পরামর্শ দিয়েছেন, রমজান উপলক্ষ্যে যেন কিছু ইসলামি গান, গজল লেখি। সেখান থেকে উৎসাহ পেয়েই মূলত গানগুলো লেখা। যার প্রথমটি ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পাঁচটি গানই রোজার মধ্যে প্রকাশ করা হবে। আশা করি, সবার ভালো লাগবে।

সাংবাদিকতার পাশাপাশি শামীম গান, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনাসহ অভিনয়ও করেন। তার গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু (দুঃখের ফেরিওয়ালা), ইমন খান (চিতার আগুন), তৌহিদ ইসলাম ও জেবিনা তৌফা (মনটা করলে চুরি) এবং কৃষ্ণা (প্রবাস যেন জেলখানা)। শামীমের লেখা প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যদি থাকে নসিবে’ মুক্তি পায় ২০১৯ সালে। তার উল্লেখযোগ্য কাজ হলো-‘নবাব আলম’, ‘প্রেম সম্রাট’, ‘কাঠগড়ায় মায়ের সম্মান’, ‘জাদুর বাক্স’ ইত্যাদি। এছাড়া তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ‘তাফালিং জামাই’ ও ‘ভিলেজ মেম’ নাটকেও অভিনয় করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar