1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহে যুবক কে কুপিয়ে হত্যা, ৬ বাড়িতে আগুন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

ঝিনাইদহে যুবক কে কুপিয়ে হত্যা, ৬ বাড়িতে আগুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার তাৎক্ষণিক বদলা নিতে প্রতিপক্ষের ছয়টি বাড়িতে আগুন দিয়েছেন নিহতের স্বজনরা।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত রবিউলকে ঢাকায় আনার পথে তিনি মারা যান। রবিউল উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে।
ঘটনার পর রাতে হরিনাকুন্ডু পৌর আওয়ামী লীগ কর্মী আক্কাচ আলীর বাড়িসহ ৬টি বাড়িতে অগ্নিসংযোগ করেছেন নিহতের স্বজনরা। রনি নামের একজনকে কুপিয়ে আহত করা হয়েছে।

স্থানীয়রা জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের সমর্থক রবিউল ইসলামের সঙ্গে জোড়াপুকুরিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী আক্কাচ আলীর রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। বিকেলে হরিনাকুন্ডু শহরের একতারা মোড়ের একটি গ্যারেজে ইজি বাইক রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় মসজিদে নামাজ পড়তে যান রবিউল। নামাজ পড়ে বের হলে ৪/৫ জন যুবক তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, এখন পর্যন্ত ৬টি বাড়ির কিছু ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর তথ্য অনুসন্ধান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar