দেবহাটা (সাতক্ষীরা )প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেবহাটা থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ সহিংসতা মামলায় ১৩ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ৫ এপ্রিল এসআই(নিঃ) শেখ মোঃ গোলাম আজম সঙ্গীয় ফোর্স নিয়ে ৪০০(চারশত) গ্রাম গাঁজাসহ আসামী দেবহাটা থানার বসন্তপুর গ্রামের বাবুল শেখের ছেলে আলামিন শেখ(২৪) কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে এবং একই তারিখ এসআই শেখ গোলাম আজম ও এসআই(নিঃ) হাফিজুর রহমান সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং-০৮ তারিখ-২৩/০১/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ ও দেবহাটা থানার মামলা নং-০৭ তারিখ-১৯/০২/২০২৩ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পিসি এর আসামী থানার পলগাদা এলাকার আলমগীর হোসেন গাজীর ছেলে নুরুজ্জামান গাজী@ জুলু(৩০) কে গ্রেফতার করেন।
বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৬/০৪/২০২৩ ইং তারিখ, এসআই(নিঃ) হাফিজুর রহমান, এএসআই(নিঃ) আব্দুর রহিম গাজী সংগীয় ফোর্স সহ দেবহাটা থানার মামলা নং-০৩ তারিখ-০৬/০৪/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ রতনেশ্বরপুর গ্ৰামের মৃত মহিউদ্দিন মোড়ল,ছেলে ১। মোঃ এবাদুর রহমান(৫০), থানা-দেবহাটা (ইউ পি) মাঝ পারুলিয়া বিশ্বাস পাড়া,গ্ৰামের দাউদ সরদার, ছেলে ২। মোঃ আব্দুল করিম সরদার(৫০), মৃত ওজিয়ার @ফরমান সরদার, ছেলে ৩। মোঃ মহসিন সরদার(৪০).দক্ষিণ পারুলিয়া গ্ৰামের মৃত আব্দুল সরদার ছেলে ৪। মোঃ মনিরুল ইসলাম সরদার(৫২), নোয়াপাড়া শিমুলিয়া, মোঃ গোলাম রব্বানী সরদার,ছেলে ৫। মোঃ হাফিজুর রহমান@হাপু(৩৬). উত্তর সখিপুর মোঃ ওহাব আলী সরদার,ছেলে ৬। মোঃ তরিকুল ইসলাম(২৫)পারুলিয়া (পলগাদারচক), ,-মৃত ইউসুফ আলী সরদার ছেলে ৭। মোঃ শহিদুল ইসলাম(৫৬),নোয়াপাড়া জগন্নাথপুর -মৃত গফফর আলী গাইন ছেলে।৮। মোঃ আরশাদ আলী গাইন(৬২), ৯। মোঃ আব্দুল আজিজ সরদার(৫৭), কুলিয়া বহেরা মৃত গোলাম জুব্বার সরদার,ছেলে ৯।মোঃ আব্দুল আজিজ সরদার(৫৭). দক্ষিণ পারুলিয়া মোঃ আব্দুস সাত্তার সরদার ছেলে ১০। মোঃ সাইফুল্লাহ সরদার(৪২), পূর্ব কুলিয়া,মোঃ দীনদার আলী বিশ্বাস ছেলে ১১। মোঃ নুর নবী বিশ্বাস(৬৩), সর্ব থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন।
আসামীদেরকে ০৬ এপ্রিল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।