1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বোয়ালমারীতে বিলচাপাদহে বিষ প্রয়োগ করে ৩০ লাখ টাকার মাছ নিধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

বোয়ালমারীতে বিলচাপাদহে বিষ প্রয়োগ করে ৩০ লাখ টাকার মাছ নিধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ জন খবরটি পড়েছেন

বোয়ালমারী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিলচাপাদহে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এঘটনায় সংশ্লিষ্ট মৎস্যজীবীদের মাঝে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।

বুধবার (৫ এপ্রিল) সকালে জেলেরা দেখতে পান বিলের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। বিলের সর্বত্র এখন মরা মাছের ছড়াছড়ি। স্থানীয়রা বিলে ভিড় জমাচ্ছেন মরা মাছের দৃশ্য দেখার জন্য। ইতিমধ্যেই মরা মাছের গন্ধে এলাকার বাতাস ভারি হয়ে উঠতে শুরু করেছে।

জেলেরা বলেন, বেশ কয়েক বছর ধরে সরকারী এ বিলটিতে পরিকল্পিতভাবে মাছের চাষ হয়ে আসছে। বরাবরের ন্যায় এবারও কিছুদিন আগে বিলে চলতি মৌসুমের মাছ চাষের উদ্বোধন করা হয়। গত কয়েকদিনে বিলে প্রায় সাড়ে তিনশত মন বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও বিলে শোইল,বোয়াল, আইড়সহ নানা জাতের প্রাকৃতিক মাছ ছিলো।
বিলপাড়ের বেড়াদি গ্রামের বাসিন্দা জাহিদ মাতুব্বর বলেন, বিলে আমাদেরও শেয়ার আছে। এলাকার হাজার হাজার মানুষ এ বিলের মৎস্যচাষের উপর নির্ভরশীল। গত ১৫ দিনে প্রায় ৩০ লাখ টাকার মাছ ছাড়া হয়েছে। রাতের আঁধারে বিষ প্রয়োগ করে সমস্ত মাছ মেরে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. হুমায়ন কবির মোল্লা বলেন, বিলকে ঘিরে স্থানীয় জেলেরা রাতদিন পরিশ্রম করেন। তাদের জীবিকার একমাত্র অবলম্বন এই বিলচাপাদহ। কিন্তু এবার তাদের শেষ করে দেয়ার পায়তারা শুরু হয়েছে। এলাকার একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী নানা অযুহাতে এবার শুরু থেকেই বিলে মাছ চাষের বিরোধিতা করে আসছে। তারা জেলেদের হাত থেকে বিলচাপাদহকে কেড়ে নিতে চায়। ওই অশুভ চক্রটির ইশারায় বিলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন। এ ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিলচাপাদহ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক লক্ষিকান্ত রায় চরম হতাশা ব্যক্ত করে বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। জেলেরা বিলে মাছ চাষ করে ভালো থাকুক এটা এলাকার একটি মহল চায়না। আমাদেরকে বিল থেকে উচ্ছেদ করতেই বিষ দিয়ে সব মাছ মেরে ফেলা হয়েছে। এতে আমাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

এ বিষয়ে বিল পাড়ের বাসিন্দা ও সাতৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মজিবর রহমান বলেন, ঘটনাটি খুবই দূঃখ জনক। মৎস্য জীবীদের অনেক ক্ষতি হয়েছে। তবে কিভাবে মাছ মরেছে সেটা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। অবশ্য আমার ধারণা,বিলের দখল-কর্তৃত্ব নিয়ে মহল বিশেষের চলমান ষড়যন্ত্রের অংশ হিসাবে এই ধ্বংসাত্মক তৎপরতা সংঘটিত হয়ে থাকতে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টুর মোবাইলে বারবার যোগাযোগ করেও পাওয়া যায় নি। মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বোয়ালমারী থানার (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিলচাপাদহ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলে আসছে। এরই ধারাবাহিকতায় আবার বিলে মাছের পোনা মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসলে সেখানে কি ঘটছে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar