1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে প্রতিপক্ষের আঘাতে দুই ভাই গুরুতর আহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

অভয়নগরে প্রতিপক্ষের আঘাতে দুই ভাই গুরুতর আহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার মথুরাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাত ও দায়ের কোপে দুই ভাই গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, ইঞ্জিনিয়ার মিলন মল্লিক ওরফে খসরুজ্জামান (৩২) ও তার বড় ভাই শরফুজ্জামান সোহাগ (৪২)।
আহত দুই ভাইকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ইঞ্জিনিয়ার মিলন মল্লিকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযোগসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আহত দুই ভাইয়ের মা নাজমা আরা বেগম তাদের পুকুর থেকে মাছ ধরা এবং মাটি কাটতে নিষেধ করায় প্রতিবেশি নিজাম উদ্দিন মোল্যা, তার স্ত্রী মর্জিনা বেগম, নাজিম উদ্দিন মোল্যা ও তার স্ত্রী পারভীন বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে উদ্যত হয়। এ খবর জানতে পেরে ওই দিন দুপুরে ইঞ্জিনিয়ার মিলন মল্লিক ও তার বড় ভাই শরফুজ্জামান সোহাগ বিষয়টি শুনতে গেলে প্রতিপক্ষ গ্রুপের ওই চারজন লাঠিশোঠা ও শাবল দিয়ে দুই ভাইকে বেদম মারপিট করতে থাকে। এক পর্যায়ে তারা দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মিলন মল্লিককে গুরুতর জখম করে।

গুরুতর আহত অবস্থায় এলাকাবাসীরা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত দুই ভাইয়ের মধ্যে মিলন মল্লিকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালসূত্রে জানা গেছে, মিলন মল্লিকের মাথায় ২২টি সেলাই দেয়া হয়েছে। শুক্রবার সকালে গুরুতর আহত শরফুজ্জামান সোহাগ জানান,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তারা আমাদেরকে পিটিয়ে ওকুপিয়ে জখম করেছে। শরফুজ্জামান সোহাগ বাদি হয়ে চারজনকে আসামি করে অভয়নগর থানায় এজাহার দায়ের করেছেন।
পুলিশ এ ঘটনায় আসামিদের আটকের চেষ্টা চালাচ্ছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. গোলাম হোসেন জানান, ধারণা করা যাচ্ছে মামলা রুজুর পর গ্রাম ছেড়ে আসামিরা পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar