1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছে‌লের ওষুধ আন‌তে গি‌য়ে টাক্টর চাপায় প্রাণ হারা‌লেন বাবা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

ছে‌লের ওষুধ আন‌তে গি‌য়ে টাক্টর চাপায় প্রাণ হারা‌লেন বাবা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৬৪ জন খবরটি পড়েছেন
টাক্টর চাপায় প্রাণ হারা‌লেন বাবা

কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কু‌ড়িগ্রাম শহ‌রের ত্রিমোহনী বাজা‌রের কা‌ছে বালুবাহী ট্রাক্টর চাপায় এক স্কুল শিক্ষক নিহত হ‌য়ে‌ছেন।শুক্রবার(৭ এ‌প্রিল) বেলা সোয়া ১১ টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। সদর থানার অ‌ফিসার ইনচার্জ(ও‌সি)খান মো:শাহ‌রিয়ার এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত স্কুল শিক্ষ‌কের নাম আঃরহমান রাজু(৪৮)।তি‌নি জেলার উ‌লিপুর উপ‌জেলার ধরণীবা‌ড়ী ইউ‌নিয়‌নের মধুপুর আকন্দপাড়া গ্রা‌মের মজাহার আলীর ছে‌লে।নিহত রাজু একই উপ‌জেলার ধামশ্রেনী ইন্দিরাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হি‌সে‌বে কর্মরত ছিলেন ব‌লে জানা গে‌ছে।

প্রত‌্যক্ষদর্শী‌ ও পু‌লিশ জানায়,শুক্রবার দুপু‌রে রাজু মোটরসাই‌কেল যো‌গে রংপুর-কু‌ড়িগ্রাম মহাসড়‌ক ধ‌রে কু‌ড়িগ্রাম শহ‌রে প্রবেশ কর‌ছি‌লেন।কু‌ড়িগ্রাম শহ‌রের ত্রিমোহনী বাজা‌র এলাকায় পৌঁছা‌লে আরেক মোটরসাই‌কেল চাল‌কের সা‌থে ধাক্কা লে‌গে সড়‌কে প‌ড়ে যান রাজু। একই সময় শহর থে‌কে ত্রিমোহনীমুখী এক‌টি বালুবাহী ট্রাক্টর সড়‌কে তা‌কে চাপা দি‌লে ঘটনাস্থ‌লেই রাজু মারা যান। ট্রাক্টরটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ ক‌রে।প‌রে স্থানীয়দের সহায়তায় পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে। খবর পে‌য়ে শহ‌রে থাকা রাজুর স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থ‌লে পৌঁছা‌লে এক মর্মস্পর্শী পরি‌স্থি‌তির সৃ‌ষ্টি হয়।

প‌রিবা‌রের বরাত দি‌য়ে রাজুর স্কু‌লের প্রধান শিক্ষক রেজাউল ক‌রিম ব‌লেন,রাজু সকা‌লে তার স্ত্রী সহ কু‌ড়িগ্রা‌মে গি‌য়ে‌ছি‌লেন।সেখা‌নে আত্মীয়‌য়ের বা‌ড়ি‌তে স্ত্রী‌কে রে‌খে মোটরসাই‌কেল নি‌য়ে রাজারহাট উপ‌জেলার ছিনাই এলাকায় ছে‌লের জন্য হো‌মিও মে‌ডি‌সিন আনার জন্য গি‌য়ে‌ছি‌লেন।ফেরার প‌থে দুর্ঘটনায় মারা যান তি‌নি।ছে‌লের ওষুধ আন‌তে গি‌য়ে নি‌জের প্রাণ হারা‌লেন তি‌নি।’

ও‌সি খান মো:শাহরিয়ার ব‌লেন,মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।এ ব‌্যাপা‌রে আইনগত ব্যাবস্থা নেওয়া হ‌চ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar