1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হিন্দু বোঝাতে বিয়ের সময় শাহরুখের নাম বদলে রাখা হয় ‘অভিনব’ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

হিন্দু বোঝাতে বিয়ের সময় শাহরুখের নাম বদলে রাখা হয় ‘অভিনব’

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৮৪ জন খবরটি পড়েছেন

বলিউডের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত শাহরুখ খান ও গৌরী খান। ভালোবেসে ৩০ বছর ধরে একছাদের তলায় আছেন দুজনে। তাদের প্রেমকাহিনি এখন অনেকেরই জানা। প্রায়ই তাদের দাম্পত্য জীবনের গল্প ও পমকাহিনি অনুরাগীদের সামনে উঠে এসেছে। গৌরী পাঞ্জাবি পরিবারের মেয়ে হলেও বিয়ে করেছেন মুসলিম পরিবারের ছেলে শাহরুখকে। তবে ধর্ম কোনো দিনই তাদের ভালবাসায় বাধা হয়ে দাড়াতে পারেনি। কিন্তু শাহরুখের ধর্ম নিয়ে আপত্তি ছিল গৌরীর পরিবারের। সেই সময় উপায় বার করেন এই যুগল। হিন্দু ধর্মালম্বী বোঝানোর জন্য শাহরুখের নাম বদলে রাখা হয় ‘অভিনব’। আনন্দবাজার

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গৌরী জানতেন, তার পরিবার কোনোভাবেই রাজি হবেন না। কারণ শাহরুখ একে তো ভিন্নধর্মের, তারউপর অভিনেতা হওয়ার ইচ্ছে তার। সেই সময় মাত্র ২৬-এ পা দিয়েছেন শাহরুখ, গৌরীর তখন ২১। পরিবারে সঙ্গে শাহরুখের আলাপ করান অভিনব নামেই। যাতে বাড়ির লোক ভাবেন, তিনি হিন্দু।

গৌরী এ বিষয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মা-বাবা যাতে রাজি হন, সেই কারণেই শাহরুখকে হিন্দু সাজিয়ে নিয়ে যাই। যদিও পরে সবাই সবটা জানতেই পারেন। আসলে গোটাটাই ভীষণ শিশুসুলভ ব্যাপার।’

গৌরী বা শাহরুখ, দুজনেই একে অপরের ধর্মকে সম্মান জানান। আর বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে যতটা ভালবাসা ও আদর শাহরুখ পান, গৌরী নিজেও বাবা-মায়ের থেকে তা পান না। এ কথা নিজেই স্বীকার করেছেন অভিনেতা। এ ভাবেই তিন সন্তান নিয়ে ৩০ বছরের দাম্পত্য শাহরুখ-গৌরীর। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar