বেনাপোল প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৬৯৯ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে উদ্ধার করা হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল।
বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে একটি সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল সাদিপুর সীমান্তের পোতার পোস্ট এলাকায় গোপন অবস্থান নেয়। কিছু সময় পর একজন ব্যক্তিকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যরা তাকে ডাক দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ভারতের দিকে দৌঁড়ে পালিয়ে যায়। ওই মূহুর্তে তার সাথে থাকা একটি ব্যাগ পড়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৬৯৯ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
উদ্ধার করা সোনার বার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।