1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে মোবাইল কোর্টের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১৪০০০/- জরিমানা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

লালমনিরহাটে মোবাইল কোর্টের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১৪০০০/- জরিমানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ জন খবরটি পড়েছেন

পবিত্র রমজান উপলক্ষে খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা
নিশ্চিত করণের লক্ষ্যে ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে লালমনিরহাট জেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে ১৪০০০/- জরিমানা করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মেসার্স আল্লাহর দান অটো চিড়া ও মুড়ি মিল, মেসার্স মাস্টার অয়েল মিল, মেসার্স
জিয়ারুলের মাংসের দোকান ও মেসার্স শাহীন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন ।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, বিএসটিআই হতে মোড়কজাত লাইসেন্স ব্যাতীত ও প্যাকেটে
প্রয়োজনীয় তথ্য না দিয়ে এবং নোংরা পরিবেশে উৎপাদন করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড
আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী (১) মেসার্স আল্লাহর দান অটো চিড়া ও মুড়ি মিল, বড়বাড়ী, সদর, লালমনিরহাটকে ৫০০০/-, (২) মেসার্স মাস্টার অয়েল মিল ( সরিষার তেল), বড়বাড়ি, সদর, লালমনিরহাটকে ৩০০০/, ওজনে কম দেয়ার অপরাধে একই আইনে (৩) মেসার্স জিয়ারুলের মাংসের দোকান, বড়বাড়ী, লালমনিরহাটকে- ১০০০/- ও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্রাংক এর বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় (৪) মেসার্স শাহীন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন, বড়বাড়ি, লালমনিরহাটকে ৫০০০/- জরিমানা করা হয়। পাশাপাশি বড়বাড়ি বাজারের মাছ, মাংসের ৫ টি দোকানে ব্যবহৃত ওজনযন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জান্নাত আরা ফেরদৌস। এসময় আদালতকে সহায়তা করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই রংপুর।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সুত্র জানায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar