1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় আড়াই টন অপরিপক্ক আম জব্দ, জনসম্মুখে বিনষ্ট - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

দেবহাটায় আড়াই টন অপরিপক্ক আম জব্দ, জনসম্মুখে বিনষ্ট

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৯৮ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অতি মুনাফার আশায় অপরিপক্ক আম ক্যামিক্যাল দিয়ে পাঁকিয়ে ঢাকায় পাঠানোর পূর্বকালে মোবাইল কোর্টে জব্দ করা হয়েছে।

রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার কামটা গ্রামে এ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত কয়েকটি বাড়ি ও আমের গুদামে অভিযান পরিচালনা করে তিনি এ আগগুলো জব্দ করেন। এসময় অপরিপক্ক গোবিন্দভোগ আম পেড়ে তা বিক্রির জন্য অবৈধ পন্থায় পাঁকানোর বিষয়ে সত্যতা মেলে। অভিযানে আড়াই টন আম জব্দ করা হয় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান। পরে জব্দকরা ক্যামিক্যালযুক্ত আমগুলো জনসম্মুখে বিনষ্ট করে প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, দেবহাটা প্রেসক্লাবের ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল ও ইউপি সদস্য মোনায়েম হোসেন।

এদিকে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় কামটা গ্রামের অসাধু আম ব্যবসায়ী কাদের, শাহিনুর ও আমিনুর। অসাধু ঐ তিন ব্যবসায়ীকে ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত আছে।

জেলা প্রশাসনের তথ্য মতে, আগামী ১২ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহ করা যাবে। এছাড়া ২৫ মে থেকে হিমসাগর, ১ জুন থেকে ল্যাংড়া এবং ১৫ জুন থেকে আম্রপালি আম পাড়া ও প্রাকৃতিকভাবে পাঁকানো আম বাজারজাত করার নির্দেশনা দেয়া হয়েছে।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, রবিবার ১৬ এপ্রিল ছিল জেলা আম বাজার ব্যবস্থাপনা কমিটির সভা। জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত সভা শেষে ফেরার সময় খবর পাওয়া যায়, কামটা এলাকায় বিপুল পরিমান অপরিপক্ক আম প্রস্তুত করা হচ্ছে।

খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে কাঁচা ও ক্যামিক্যাল মিশ্রিত আধাপাঁকা আম জব্দ করা হয়। যেসব আম জব্দ করা হয়েছে তার ভিতরের আঁঠি এখনো পুষ্ট হয়নি। তাছাড়া জব্দকৃত আম জনসম্মুখে গাড়ির চাকায় পিষে এবং কেটে নষ্ট করা হয়েছে। তিনি আরো জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট না হয় সেজন্য এধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar