1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুকিালে পাঁচ জেলে আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুকিালে পাঁচ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২১৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুকিালে পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। বুধবার বিকেল ৫টার দিকে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের গহীন বনের আড়কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে আটক জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এদের কাছ থেকে ৩টি ডিঙি নৌকা, ৩ বোতল রিফকড কীটনাশক, ৬হাজার ৭২৫ ফুট জাল, ১টি সোলার ব্যাটারী, ১টি সোলার প্যানেল, ৮টি পানির ড্রাম, ৫টি প্লাষ্টিকের মাছে ঝুড়ি, ২টি দা, ২টি কুড়াল, ৯০টি সুন্দরীর কচা (সুন্দরীরর ছোট গাছ), ২টি ককসিট ও ৫টি পাতিল জব্দ করা হয়েছে।

আটক জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন সোনাতলা গ্রামের মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে ফজলু হাওলাদার, ফারুক মৃধার ছেলে রনি মৃধা, মান্নান জমাদ্দারের ছেলে মিজান জমাদ্দার, জব্বার হাওলাদারের ছেলে হাসান হাওলাদার ও মান্নান জমাদ্দারের ছেলে ফয়সাল জমাদ্দার।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান বলেন, গহীন সুন্দরবনের আড়কোদালিয়া এলাকায় একদল জেলে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতি নেওয়ার সংবাদ পেয়ে বনরক্ষীদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে জেলেরা নৌকায় অবস্থান করছিল। তাদের নৌকা তল্লাশি করে তিন বোতল কীটনাশক পাওয়া যায়। এসব জেলেরা শরণখোলা স্টেশন থেকে পাস গ্রহন করে বনে প্রবেশ করে। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar