1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিবগঞ্জ সীমান্তে ধানক্ষেত থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

শিবগঞ্জ সীমান্তে ধানক্ষেত থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২০৯ জন খবরটি পড়েছেন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে সাদিকুর রহমান সাধু (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহটি বিজিবির সহায়তায় উদ্ধার করে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা যায়, চোরাচালান করতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। সীমান্তের ১৮৩ নং মেইন পিলারের আওতাধীন এলাকায় পড়ে ছিল মরদেহটি। তবে বিজিবি বলছে, দেশের অভ্যন্তরীন যেকোনো কারণে গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনা ঘটতে পারে।

নিহত সাদিকুর রহমান সাধু শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের মৃত তৈয়মুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।

ইউপি সদস্য মনিরুল ইসলাম মুঠোফোনে বলেন, সকালে কৃষকরা ক্ষেতে কাজে যাওয়ার সময় মরদেহটি পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। তারা জানিয়েছে, সাদিকুর রাতের কোনো এক সময় ভারতে চোরাচালান করতে যাওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে গুলিবিদ্ধ হলে তার অনুসারীরা তাকে সীমান্ত থেকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে। পরবর্তীতে তার মৃত্যু হলে সাথের লোকজন মরদেহটি ধানক্ষেতের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকার ধানক্ষেতে মরদেহটি পাওয়া গেছে। তবে এটি বিএসএফ সম্পর্কিত নয়। দেশের অভ্যন্তরীন ইস্যুতে কোনো কারণে সাদিকুর মারা গেছে। যা তদন্ত করে পুলিশ এর রহস্য বের করবে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এছাড়া মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar