রোববার (২৩ এপ্রিল) সকালে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সাগরের নাজিরারটেক পয়েন্টে ট্রলারটি ভেসে আসে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিকেল পৌনে ৩টার দিকে বিষয়টি জানান কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম। আরটিভি, ঢাকা পোস্ট
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, কক্সবাজারের স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পায়। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারেরভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।আমাদের সময় ডটকম