1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রমজানেরই রোজার শেষে’ গানের ৯২ বছর উদযাপন - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

রমজানেরই রোজার শেষে’ গানের ৯২ বছর উদযাপন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৩২৬ জন খবরটি পড়েছেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানের ৯২ বছর উপলক্ষে ‘ঈদ মিলন মেলা উদযাপিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নজরুল প্রমীলা স্মৃতি পরিষদের উদ্যেগে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবির মাজারে অনুষ্ঠিত এ আয়োজনে সম্মিলিতভাবে এ গানটি পরিবেশন করেন সংগঠনের নেতৃবৃন্দ। গীতিকার কবি এম আর মনজুর সভাপতিত্বে ও নজরুল প্রমীলা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ডা. এম এ মুক্তাদিরের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সংগঠক লুৎফুল আহসান বাবু, মসলেহ উদ্দীন খান মজলিস, মিয়াজান কবির, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা ও এ্যাডভোকেট কে এম আশরাফ।

কবিতা ও কথায় অংশ নেন কবি ও আবৃত্তিশিল্পী সালমা জাহান গোধুলি, মতিয়ারা  চৌধুরী মিনু, শেফালী দৌউসি, মাহমুদ খান বিজু, ছায়মা খাতুন রিভা, রিয়াদ মাহমুদ খান, জুলফিকার স্বপন, সাব্বির হোসেন সৌরভ প্রমুখ। এসময় অতিথিবৃন্দ বলেন, এই দিনটিকে জাতীয়ভাবে পালনে সরকারের সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা আমাদেরকে বিস্মিত করেছে। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় , সংস্কৃতি মন্ত্রণালয় ও নজরুল প্রমীলা স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে এই বিশেষ দিনটি পালনের পাশাপাশি জাতীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতি ও গানটিকে জাতীয়করণ করা হোক।

এরপর জাতীয় কবির মাজার জিয়ারত ও দোয়া করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar