1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাবি শিক্ষার্থী বোনকে হত্যার অভিযোগে ভাই ও মা আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

ঢাবি শিক্ষার্থী বোনকে হত্যার অভিযোগে ভাই ও মা আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৬২ জন খবরটি পড়েছেন

যশোরে ফারহানা পারভীন নামে এক বোনকে হত্যার অভিযোগে ভাই ও মাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শহরের চারখাম্বা মোড়ে। আটক ভাইয়ের নাম ফয়েজ রাজ্জাক ফারদিন ও মা আইরিন পারভীন। তারা হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানিয়েছেন, নিহত ফারহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কিছুদিন আগে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় মা ও ভাইয়ের সাথে যশোর শহরের চারখাম্বার মোড়ে ইমরান কবিরের বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে ফারহানাকে তার আপন ভাই ফারদিন শ্বাসরোধে হত্যা করেন।
এরপর ফারদিন ও তার মা আইরিন পারভীন লাশ গ্রামের বাড়ি মাগুরার শালিখায় নিয়ে যান। সেখানে আত্মহত্যা করেছে বলে তাকে দাফন করার চেষ্টা করেন তারা।

ফারহানাকে গোসলের সময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। চাচা রবিউল ইসলাম বিষয়টি শালিখা থানা পুলিশকে অবহিত করেন। শালিখা পুলিশের মাধ্যমে অবহিত হওয়ার পর যশোর কোতোয়ালি থানা পুলিশ ফারহানার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। একইসাথে জিজ্ঞাসাবাদের জন্য ফারদিন ও তার মা আইরিন পারভীনকে হেফাজতে নেয় পুলিশ। তারা দুইজন হত্যার দায় স্বীকার করলে রবিউল ইসলামের দায়ের করা মামলায় তাদের আটক দেখানো হয়। নিহত ফারহানা মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। আটক ফারদিন আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এলএলবির দ্বিতীয় বর্ষের ছাত্র। গ্রামের কাগজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar