1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুই যুবকের বিরুদ্ধে নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

দুই যুবকের বিরুদ্ধে নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিমা বেগম (৪৭) নামে এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নাসিমা বেগম শেখপাড়া এলাকার মোতাহার মোল্যার স্ত্রী। মারপিটের পর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলাকারী দুই যুবক হলেন, একই এলাকার মৃত তাইজুল মোল্যার ছেলে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ির চালক শাহিনুর মোল্যা ও তার ভাই ইউনিয়ন পরিষদের দফাদার আমিনুর মোল্যা।

এ ব্যাপারে নাসিমা বেগমের ছেলে শাকিল মোল্যা জানান, শনিবার দুপুরে তাদের জমিতে শাহিনুর মোল্যা ও তার
ভাই আমিনুর মোল্যা উদ্দেশ্যমূলকভাবে কয়েকটি গরু বেধে রাখে। এসময় তার মা নাসিমা বেগম গরুগুলো বাধার কারণ জানতে চাইলে তারা ঝগড়া শুরু করে। এক পর্যায়ে শাহিনুর মোল্যার নির্দেশে তার মাকে আশরাফুল মোল্যা ঝাপটে ধরে এবং আমিনুর মোল্যা দেশিয় অস্ত্র দিয়ে পেটাতে শুরু করে।

তিনি আরও জানান, পরে শাহিনুর মোল্যা তার মায়ের শ্লীলতাহানীর চেষ্টা করে। তার মা চিৎকার করলে আমিনুর
মোল্যা মুখ চেপে ধরে এবং শাহিনুর মোল্যা বাঁশের লাঠি দিয়ে ডান হাতে ও পায়ে আঘাত করে। এসময় তার মায়ের গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়। হামলাকারী দুই ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনের লোক হওয়ায় তাদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কেও মুখ খুলতে সাহস করে না। তবে তার মায়ের উপর হামলার ন্যায় বিচার পাওয়ার আশায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

এ ব্যাপারে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের দফাদার অভিযুক্ত আমিনুর মোল্যা জানান, প্রতিবেশী মহিলাদের মধ্যে ঝগড়া বিবাদের ঘটনা ঘটে। ঘটনার সময় আমি এবং আমার ভাই শাহিনুর ছিলাম না। পরে জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। গরু বাধার বিষয়ে তিনি বলেন, গরুগুলো আমাদের জমিতে বাধা ছিল। গ্রামের একটি মহল
আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর ঐ নাসিমা বেগম নামের মহিলা একজন চোগলখোর। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন জানান, ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদে কোন অভিযোগ করা হয়নি। পুলিশের মাধ্যমে তিনি মারপিটের ঘটনা শুনেছেন। তবে নাসিমা বেগমের
বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মিলন কুমার মন্ডল জানান, এরকম
কোনো অভিযোগ আমার কাছে এখনও আসেনি। তবে অভিযোগ হয়ে থাকলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar