1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভূরুঙ্গামারীতে আপন ফুফুর সঙ্গে ভাতিজার বিবাহ সম্পন্ন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ভূরুঙ্গামারীতে আপন ফুফুর সঙ্গে ভাতিজার বিবাহ সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৭১০ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আপন ফুফু ভাতিজার মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে।

সোমবার (১লা মে) ন্যাক্করজনক ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছোট গোপালপুর গ্রামের গুচ্ছ গ্রাম এলাকায়।

তারা ঐ এলাকার আবাসন প্রকল্প ঘরের বাসিন্দা আঃ জলিল ও চায়না বেগম দম্পতির মেয়ে জবেদা খাতুন জনী (২২) এবং ছোট গোপালপুর পাগলার হাট এলাকার মাইদুল ইসলামের ছেলে শুভ (২০)। দুজনে সম্পর্কে আপন ফুফু- ভাতিজা।

কাজের সুবাদে দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে আপন ফুফু ও ভাতিজা । সেই সুবাদে দুজনের মধ্যে গড়ে উঠে অবৈধ প্রেমের সম্পর্ক। অবশেষে তিলাই ইউনিয়ন পরিষদে বিবাহের কাজ সম্পন্ন হয় আপন ফুফু ভাতিজার মধ্যে।

স্থানীয় এলাকাবাসী ও গ্রাম পুলিশ সুত্রে জানা যায়, ঐ দিন দুজনে অনৈতিক কাজ করার সময় স্থানীয় গ্রামবাসী তাদেরকে আটক করে তিলাই ইউনিয়ন পরিষদে সোপর্দ করে । এদিন দুপুরে পরিষদে এক শালিসি বৈঠকে তারা দুজনে বিবাহ করবে বলে দাবি জানায় এবং চেয়ারম্যান তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন।

চায়না বেগম জানায়, জনী আমার মেয়ে এবং শুভ আমার নাতী। ওরা দুজন দুজনকে পছন্দ করে। চেয়ারম্যান পরিষদে তাদের বিয়ে দিয়ে দিছে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য বারেক আলী বিষয়টির সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গনমাধ‍্যম কর্মীদেরকে বিষয়টি অস্বীকার করে বলেন ইউনিয়নে এমন কোনো ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar