1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ফিল্মী ষ্টাইলে অশীতিপর বৃদ্ধকে অপহরণ সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মুক্তি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

শরণখোলায় ফিল্মী ষ্টাইলে অশীতিপর বৃদ্ধকে অপহরণ সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মুক্তি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২০৩ জন খবরটি পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় ফিল্মী ষ্টাইলে অশীতিপর বৃদ্ধকে অপহরণ করে ৫ ঘন্টা আটকে মানসিক নির্যাতনের পরে সাদা ষ্ট্যাম্পে টীপসই রেখে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুত্রের কাছে পাওনা টাকা আদায়ের জন্য বৃদ্ধ পিতাকে ধরে নিয়ে যাওয়া হয় ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার রাজাপুর বাজারে। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।

অপহরণের শিকার উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বয়বৃদ্ধ লাল মিয়া হাওলাদার (৮৪) বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মঙ্গলবার (২মে) বিকেল ৪টার দিকে খেতের বেগুন ও কলা বিক্রির জন্য স্থানীয় রাজাপুর বাজারে যাই। এ সময় রতিয়া রাজাপুর গ্রামের আঃ আজিজ হাওলাদারের পুত্র জসিম ৭/৮জন সঙ্গীয় লোকজন নিয়ে অতর্কিতে এসে বাজারের পথচারীদের সামনে আমাকে জোর করে টেনে হিচড়ে একটি ইজিবাইকে উঠিয়ে রাজৈর ব্র্যাক অফিসের পাশে একাটি বাসায় নিয়ে আমায় আটকে রাখে। সেখানে বসে জসিম ও তার লোকজন বলে “তোর ছেলের কাছে টাকা পাবো সেই টাকা দিয়ে এখান থেকে যাবি”। আমি ছেলের বিষয় কিছু জানিনা বলে জানালে অপহরণকারীরা “আমাকে জবাই করার হুমকি দিয়ে আমার গলায় ধারালো দা ধরে একটি সাদা ষ্ট্যাম্পে টীপসই রেখে রাত সাড়ে আটটার দিকে তারা আমাকে ছেড়ে দেয়”।

এ ঘটনায় বিচার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে বৃদ্ধ জানিয়েছেন।

শরণখোলা থানার ইন্সপেক্টর (তদন্ত) সুব্রত কুমার সরদার বলেন, বৃদ্ধকে ধরে নেওয়ার বিষয়ে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar