1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণের সময় ৭ জেলে আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণের সময় ৭ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণের সময় ৭ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা।

বুধবার (৩মে) সকালে পৃথক অভিযান চালিয়ে শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া ও শেলার চরের ভাঙ্গার খাল এলাকা থেকে এই জেলেদের আটক করা হয়। 

আটক জেলেরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের মৃত এজাহার গাজীর ছেলে ওমর ফারুক গাজী, শরণখোলার মালিয়া রাজাপুর গ্রামের আ. রহমানের ছেলে আসাদুল, মোরেলগঞ্জের বারইখালী গ্রামের মজিবর রহমানের ছেলে মন্টু, বরগুনার তালতলী উপজেলার সখিনা গ্রামের আজিজ পেয়াদার ছেলে জাফর পেয়াদা এবং পাথরঘাটার রুহিতা গ্রামের হান্নান কাজীর ছেলে কামাল কাজী। 

এসময় জেলেদের কাছ থেকে ৩ টি ইঞ্জিন চালিত নৌকা, ৪ টি ডিঙি নৌকা, ৬টি ছোট ফাঁসের নিষিদ্ধ বেহুন্দি জাল, বিপুল পরিমান কাঁকড়া ধরা বাঁশের তৈরী চাই (চারো) এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করেন। আটক জেলেদের কাছে বনবিভাগের কোনো পাস-পারমিট পাওয়া যায়নি। তারা অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিলেন। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar